,

অধিনায়ক হওয়ার কোন ইচ্ছে আমার নেই : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ভবিষ্যতে আবারও নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়কত্বের গুরুভার চেপেছে তার কাঁধে।

মুশফিক গণমাধ্যমকে বলেন, এই টুর্নামেন্টে দল মনে করেছে অধিনায়কত্ব করার জন্য আমি বেস্ট পারসন। সুতরাং সে হিসেবেই ক্যাপ্টেন্সি করা। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হওয়ার কোন ইচ্ছে আমার নেই।

তিনি আরও বলেন, আমি মনে করেছি জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার আর কোন সুযোগ কিংবা সম্ভাবনা নেই। বিসিবি মনে করেছে দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যারা অধিনায়কত্ব করার সুযোগ পেলে ভবিষ্যতে দলের উপকার হবে। যেহেতু জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের দলগুলোতেও বেশকিছু তরুণ ক্রিকেটার আছে যারা নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য, তাদেরকে আরো বেশি সুযোগ দেয়া উচিত।

উল্লেখ্য, অনেকেই ধারণা করছিলেন, দেশকে নেতৃত্ব দেয়ার ইচ্ছে পোষণ করতে পারেন সাবেক এই অধিনায়ক। তবে মুশফিক সরাসরিই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আর নয়! এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেতৃত্ব দেননি এই তারকা ক্রিকেটার।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা