,

ঢাবির ভর্তি পরীক্ষার মানববন্টনে ফের পরিবর্তন

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানববন্টনে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন মানবন্টনে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় লিখিত ও এমসিকিউ উভয় অংশের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ নম্বর নিয়ে মেধাক্রম তৈরি হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় বিগত বছরগুলো থেকে হয়ে আসা ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে নেওয়ার সুপারিশ করা হয়। সেসময় এসএসসি ও এইচএসসি’র ফলাফল উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর, এমসিকিউ এর ৭৫ থেকে ৩০ এবং লিখিত পরীক্ষার নম্বর ৫০ করার কথা বলা হয়েছিলো।

ভর্তিপরীক্ষা কমিটির বৈঠকে এসএসসি ও এইচএসসি’র ফলাফলের উপর ২০ নম্বর রাখার সুপারিশ গ্রহণ করা হলেও লিখিত ও এমসিকিউয়ের বিষয়টি সামান্য পরিবর্তন করে নির্ধারণ করা হলো।

এর আগে, আগামী শিক্ষাবর্ষ থেকে ঘ ও চ ইউনিটের পরীক্ষা বিলুপ্তির একটি আলোচনা শোনা গিয়েছিলো। সভায় এ দুটি ইউনিটের বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, চ-ইউনিটের পরীক্ষা একটি স্বতন্ত্র ইউনিটের পরীক্ষা হিসেবেই হবে। আর ঘ-ইউনিটের বিষয়ে বিস্তারিত আলোচনা ও কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য