,

খুলনায় ভ্যানচালক হত্যায় একমাত্র আসামির ফাঁসি

news-image

অনলাইন ডেস্ক : খুলনার রূপসা উপজেলায় ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলায় একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমরান সরদার তার ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন।

একই বছরের ২ জুলাই আমির আলী মীর ওরফে কওসারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

৩২ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা