,

আগামীকাল মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।

যদিও এখনও আনুষ্ঠিকভাবে পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। তবে নির্বাচনের ২০ দিনের মাথায় আগামীকাল মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন বাইডেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং বর্ষীয়ান কূটনৈতিক অ্যান্টনি ব্লিঙ্ককে দিতে পারেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। ব্লুমবার্গের প্রতিবেদনেও একই ইঙ্গিত দেওয়া হয়েছে।
বাইডেন গত সপ্তাহে জানান, ইতিমধ্যে ট্রেজারার সেক্রেটারি ঠিক করে ফেলেছেন। এই দায়িত্ব পেতে পারেন জেনেট ইয়েলেন।

মন্ত্রিসভায় দেখা যেতে পারে দুই বাঙালিকে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞানী অরুণ মজুমদারকে জ্বালানিমন্ত্রী করা হতে পারে।

আইআইটি বোম্বের এই সাবেক শিক্ষার্থী এর আগে বারাক ওবামার আমলেও আন্ডারসেক্রেটারি অব এনার্জি হিসেবে দায়িত্ব সামলেছেন।

অরুণের পাশাপাশি আরেক ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তিকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।

নির্বাচনে রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।

তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা