,

ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নিতে মিত্র ক্রিস্টির অনুরোধ

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তার মিত্র হিসেবে পরিচিত নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। এছাড়া নির্বাচন বিষয়ে প্রেসিডেন্টকে আইনি সহায়তায় গঠিত দলকে জাতির জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেছেন তিনি। খবর বিবিসির।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ইলেকটোরাল ভোট পেয়েছেন ৩০৬টি। তার বিপরীতে ট্রাম্প পেয়েছেন ২৩২টি। কিন্তু জো বাইডেন জয়ী হওয়ায় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ট্রাম্প অভিযোগ করেছেন, ভোটে কারচুপি হয়েছে। তাই তিনি ফলাফল মেনে নেবেন না। নির্বাচনী ফলকে বিতর্কিত করতে বিভিন্ন অঙ্গরাজ্যে তার পক্ষ থেকে করা হয়েছে মামলাও। ইতিমধ্যে কিছু মামলা খারিজ করা হয়েছে পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে।
এমন পরিস্থিতিতে নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টি স্থানীয় সময় রবিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, সত্যি বলতে, রাষ্ট্রপতির লিগ্যাল টিমের আচরণ জাতির জন্য বিব্রতকর।

নিজেকে ট্রাম্পের সমর্থক দাবি কেরে নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টি বলেন, আমি প্রেসিডেন্টকে সমর্থন করি। তাকে দুইবার ভোট দিয়েছি। কিন্তু নির্বাচনের ফলাফল হয়েছে। আর এতে যেটা হয়নি সেটা হয়েছে মনে করে আমরা কর্মকাণ্ড চালিয়ে যেতে পারি না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য