,

মহামারি করোনা-ডেঙ্গু-ম্যালেরিয়াকে জয় করে সাপের কামড়ে মৃত্যুশয্যায়!

news-image

অনলাইন ডেস্ক : একে একে করোনাভাইরাস, ডেঙ্গু, ম্যালেরিয়া সব রোগ-মহামারিকেই জয় করেছিলেন তিনি। এখন সাপের কামড়ে মৃত্যুশয্যায় তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, করোনায় বিপর্যস্ত ভারতে দাতব্য কাজে অংশ নিতে এসেছিলেন ব্রিটিশ নাগরিক ইয়ান জোন্স।

করোনাকে জয় করেই ভাইরাসটিকে প্রতিরোধে নেমে পড়েছিলেন তিনি। তার আগে হার মানান ডেঙ্গু ও ম্যালেরিয়াকেও।এরপরেও বিপদ কাটেনি তার। ভারতে এসে সাপের কামড়ে খান জোন্স।

তিনি যুক্তরাজ্যের আইল অফ ওয়াইটের বাসিন্দা বলে জানা যায়। গত সপ্তাহে যোধপুর শহরের নিকটবর্তী একটি গ্রামে ছিলেন। সেখানেই কিং কোবরার কামড় খান।

যদিও সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিষের জেরে চোখের দৃষ্টি এখনও ঝাপসা ওই যুবকের। হাঁটতে চলতেও অসুবিধা হচ্ছে। তবে চিকিৎসকদের মতে সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্বলভাব কেটে যাবে।

স্থানীয় মেডিপালস হাসপাতালের চিকিৎসক অভিষেক টেটার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সাপের কামড় খাওয়ার পর জোন্সকে এখানে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে কভিডের লক্ষণ ছিল। তবে রিপোর্ট নেগেটিভ আসে। পরে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে। তবে এগুলো সাধারণত ক্ষণস্থায়ী লক্ষণ।’

প্রাক্তন স্বাস্থ্যসেবা কর্মী ইয়ান জোন্স রাজস্থানের ঐতিহ্যবাহী কারিগরদের সাহায্য করতে ভারতে চলে আসেন। অস্থায়ীভাবে জীবনযাপন করছিলেন যাতে তিনি তার সমর্থনকারী লোকদের আরও ঘনিষ্ঠ হতে পারেন। সেই কাজের সময়ই সাপের কামড় খান এ ব্রিটিশ নাগরিক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য