,

১০৫ জন মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এবং বিমানবাহিনীর কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রজ্ঞাপনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর স্থিতাবস্থার আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

রোববার হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারের চারটি আবেদনের শুনানি করে বিচারপতি মো. নূরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেয়।

আইনজীবী মো. আব্দুল কাইয়ূম গণমাধ্যমকে বলেন, এ আদেশের মধ্য দিয়ে প্রকারান্তরে হাইকোর্টের আদেশটিই বহাল থাকছে বলে মনে করছেন আইনজীবীরা।

আদালতে সরকারের আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আব্দুল কাইয়ূম লিটন।

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে জারি করা ১ হাজার ১৮১ জনের গেজেট বাতিল করে গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

ওই ১ হাজার ১৮১ জনের মধ্যে ১ হাজার ১৩৪ জন মুক্তিযোদ্ধা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), ২০০৯ সালে নাম পরিবর্তনের আগে এই বাহিনীর নাম ছিল বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।

তাদের মধ্যে ১৯২ জন সরকারের ওই প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাই কোর্টে পাঁচটি রিট আবেদন করেন। তার ওপর শুনানি করে হাই কোর্ট গত ৭ জুলাই ১১৯ জনের গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে করে দেয়।

এর মধ্যে ১০৫ জনের ক্ষেত্রে হাই কোর্টের আদেশ স্থগিত করতে চেম্বার আদালতে চারটি আবেদন করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।

সেসব আবেদনের শুনানি করেই আপিল বিভাগের চেম্বার আদালত এই স্থিতাবস্থা জারির আদেশ দেয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য