,

জিন তুলে নিয়েছিলো সালমাকে, পুকুরে মিলল লাশ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাত দিন পর সালমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সালমা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।

শনিবার দুপুরে ওই গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ১২ বছর বয়সী সালমার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সালমাকে প্রায়ই জিনে ধরত। জিনে ধরলে সে পাগলামি করত। অনেক চিকিৎসা করিয়েও সালমাকে ভালো করা যায়নি। তাদের ধারণা, জিনই সালমাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে তারাই পুকুরে ফেলে গেছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ১৪ নভেম্বর সালমা বাড়ি থেকে নিখোঁজ হয়। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য