,

সব দেশ একসঙ্গে করোনা মোকাবিলা করলে মুক্তি সম্ভব : নরেন্দ্র মোদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের দাপট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জি ২০ সম্মেলনে এ কথা বলে মোদি। তিনি আরো বলেন করোনা মোকাবেলা এখন মানবজাতির কাছে বড় মাপের চ্যালেঞ্জ।

সম্মলনে মোদি আরও বলেন, করোনার সময় গোটা বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে এক নতুন আঙ্গিকের সঞ্চার হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম ৷ আর বিশ্বজুড়ে ডিজিটাল ক্ষেত্রে বিপ্লবের ফলেই এটা সম্ভব হয়েছে। মোদি বলেন, আমার মতে, জি ২০-এর ক্ষেত্রেও এক ডিজিটাল সচিবালয় হওয়া দরকার ৷ এর হাত ধরেই বিশ্বের সবার কাছে যাতে প্রযুক্তির সুফল পৌঁছায়, তার জন্য জি-২০ সক্রিয় হবে।

সম্মলনের বক্তব্যে মোদির কথায় উঠে এসেছে করোনা পরবর্তী ৪ টি বিষয়ের কথা মেনে চলে উচিত ৷ মোদির কথায়, এই ৪ টি বিষয় হলো, ট্যালেন্ট পুল তৈরি করা, সমাজের প্রতিটি স্তরে প্রযুক্তির প্রসার, প্রশাসনে স্বচ্ছতা আর এই পৃথিবীকে ভালো রাখার চেষ্টা ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য