,

‘কন্যা সন্তান হওয়ায়’ আছড়ে হত্যা করলেন বাবা

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরে জোরে কান্না করায় রেগে গিয়ে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে বাবা মীম নামে ২৯ দিনের এক শিশুকে আছড়ে হত্যা করেছে।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন উপজেলার মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুল ওরফে শহিদুল্লাহর ছেলে।

শিশুটির মা খাদিজা বেগম জানান, বিয়ের পর থেকেই কামাল হোসেন কোনো কাজকর্ম করেন না। তবে মাঝে মাঝে একটি হোটেল অস্থায়ীভাবে কাজ করেন। মীম জন্মের আগে থেকেই কামাল হোসেন ছেলে সন্তানের প্রত্যাশা করে আসছিলেন। পরে মেয়ে সন্তান জন্ম নেয়ার পর থেকে কামাল হোসেন ক্ষিপ্ত ছিলেন। মীম জন্মগ্রহণের পর থেকেই কামাল হোসেন তার স্ত্রী খাদিজা বেগমের ওপর নির্যাতন করে আসছিল। এ ছাড়া বিভিন্ন কামাল হোসেন তার মা জোসনা বেগমকেও বিভিন্ন সময় মারধর করতেন।

খদিজা বেগম বলেন, শনিবার ভোর ৬টার দিকে পাড়াগাঁও এলাকার বাড়িতে শিশু মীম আমার কোলে থেকে কান্না করছিল। এ সময় বাবা কামাল হোসেন শিশুটির কান্নার শব্দে আমার সঙ্গে রাগারাগি করে। একপর্যায়ে কামাল হোসেন ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে তার আমার কোল নিয়ে ছিনিয়ে নিয়ে খাটে আছড়ে হত্যা করেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা কামাল হোসেনকে আটক করার আগেই তিনি পালিয়ে যান।

ভূলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিচুর রহমান জানান, হত্যার খবরে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় শিশুর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাবা কামাল হোসেনকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য