,

শোবিজকে বিদায় অক্টোবরে, নভেম্বরে মুফতিকে বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বিগ বস-এ যোগ দিয়ে খ্যাতি পাওয়া সানা খান কিছুদিন আগে ঘোষণা করেন, এবার তিনি আল্লাহের পথে চলবেন। আর এবার ফের চমক দিয়েছেন সানা। ভারতের গুজরাটের সুরাতের এক মুফতিকে বিয়ে করেছেন এই বলিউড অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়া।

গেল অক্টোবরের শুরুতেই ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন, মাস দেড়েকের ব্যবধানে আরো একবার চমকে দিলেন এই অভিনেত্রী! বিয়ে পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে মুফতি আনাস, তার স্বামী। তাদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।

জানা গেছে ‘বিগ বস’ খ্যাত অপর তারকা এজাজ খানের সৌজন্যেই নাকি মুফতি আনাসের সঙ্গে প্রথম পরিচয় সানার। পরিবার ও হাতেগোনা বন্ধুদের উপস্থিতিতেই বসেছিল এই বিয়ের আসর। ভিডিওতে নবদম্পতিকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল, এরপর কেক কেটে নতুন জীবনের সেলিব্রেশন করলেন সানা খান!

উল্লেখ্য, সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে বলিউডে পরিচিত সানা ২০০৫ সালে বলিউডে পা রাখেন মডেল হিসেবে। তিনি হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন। বিগ বসেও নিজেকে যুক্ত করেন। তিনি প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেন। সানাকে দেখা গেছে বিভিন্ন টিভিশোতেও।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য