,

করোনা সক্রিয় রোগীর দিক দিয়ে এশিয়ায় তৃতীয় বাংলাদেশ

news-image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৮৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৮ জন, এ পর্যন্ত মোট মারা গেলেন ৬ হাজার ৩৫০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

দেশে করোনা সক্রিয় আছে এমন রোগীর সংখ্যা ৭৮ হাজার ৫৭৯ জন। এশিয়ায় সক্রিয় রোগীর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথম অবস্থানে আছে ভারত, যেখানে সক্রিয় রোগী আছে ৪ লাখ ৩৯ হাজার ৭২৫ জন এবং দ্বিতীয় অবস্থানে আছে ইরান, যেখানে সক্রিয় রোগীর সংখ্যা এক লাখ ৯৫ হাজার ৪৫৬ জন। এছাড়া মোট শনাক্তে বাংলাদেশের অবস্থান এশিয়ায় পঞ্চম, আর সুস্থতার দিক দিয়ে অবস্থান সপ্তম।শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৪৫৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৪৩টি। এখন পর্যন্ত মোট ২৬ লাখ ৩৫ হাজার ২০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৮৮১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৪৬৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারী ২৮ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা ও বরিশাল বিভাগে ২ জন করে এবং সিলেট ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।২৪ ঘণ্টায় ২৮ জনই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

 banglatribune.com

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা