,

বন্দর গুলোতে ‘করোনা নেগেটিভ’ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পরামর্শ

news-image

অনলাইন ডেস্ক : দেশের সবগুলো বিমান, স্থল ও সমুদ্র বন্দর (পোর্ট অব এন্ট্রি) দিয়ে আসা দেশি-বিদেশি যাত্রীদের সংশ্লিষ্ট দেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনা বাধ্যতামূলক করতে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেবে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। এ পরামর্শ যেন কঠোরভাবে প্রতিপালনের যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হয় সেজন্য সরকারকে দৃঢ় অবস্থান নিতেও অনুরোধ জানাবে কমিটি।

এছাড়া, কমিটি করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও পরীক্ষাগার থেকে দ্রুত রিপোর্ট সরবরাহের ব্যবস্থা, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত চিকিৎসা প্রদানে লিকুইড অক্সিজেন ও হাই ফ্লো নজেল ক্যানোলার পর্যাপ্ত মজুদ রাখার ব্যবস্থা নিতেও পরামর্শ দেবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে জাতীয় পরামর্শক কমিটির এক ভার্চুয়াল সভায় আলোচনায় পরামর্শক কমিটির সদস্যরা এ বিষয়ে সর্বসম্মত হয়েছেন। যার পরিপ্রেক্ষিতে সরকারকে উপরোক্ত পরামর্শ দেয়ার পাশাপাশি তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবে কমিটি।

জাতীয় পরামর্শক কমিটির একাধিক সদস্যের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

কমিটির এক সদস্য জানান, দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার দেশি-বিদেশি যাত্রী দেশে ঢুকছেন। বন্দরগুলোতে আসা প্রত্যেক যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর কথা থাকলেও নানা অজুহাত এবং অবৈধ উপায়ে অনেক যাত্রী নেগেটিভ সার্টিফিকেট না নিয়ে এসেই বন্দরের তল্লাশি পেরিয়ে বাইরে চলে যাচ্ছেন। তাদের মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণের তীব্র ঝুঁকি রয়েছে বলে তারা মনে করেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ বেড়েছে। ধারণা করা হচ্ছে, করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। এক্ষেত্রে বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি থাকছে। এসব কারণেই পরামর্শক কমিটির সদস্যরা কঠোরভাবে বিধিমালা মানতে বাধ্য করার জন্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ ও নির্দেশনা দেয়ার অনুরোধ জানাবেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের