,

অবশেষে ঘর পাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সেই বৃদ্ধা

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : অবশেষে ঘর পাচ্ছেন ঠাকুরগাঁওয়ের ৭০ বছর বয়সী সেই মর্জিনা বেগম। বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পরদিনই তাকে ঘর দেওয়ার আশ্বাস দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ড. কে এম কামরুজ্জামান সেলিম।

আজ শনিবার সকালে ডিসি ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘বৃদ্ধা মর্জিনা বেগমকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখার পরপরই তাকে একটি ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, নতুন ঘর তৈরির সংবাদ পেয়ে বৃদ্ধা মর্জিনা বেগম অশ্রুসিক্ত চোখে জেলা প্রশাসক ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এবার প্রচণ্ড বর্ষায় আমার মাটির ঘরটি ভেঙে যায়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছি। হতাশ হয়ে ফিরতে হয়েছে।’

মর্জিনা বেগম জানান, নতুন ঘর পাওয়ার কথা তিনি ভাবতেও পারছিলেন না। এখন নতুন ঘর পাবেন ভেবে অনেক শান্তি পাচ্ছেন। আগে ঝড়-বৃষ্টির সময় ভয়ে ঘুমাতে পারতেন না। এখন আর সেই ভয়ও থাকবে না বলে জানান।

গতকাল শুক্রবার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘বৃষ্টিতে ভেঙে গেছে বৃদ্ধার ঘর, দ্বারে দ্বারে ঘুরে হতাশ মর্জিনা’সহ নানা শিরোনামে বৃদ্ধা মর্জিনাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মর্জিনা বেগম সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ী ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাসিন্দা।

চলতি বছর বর্ষায় তার মাটির তৈরি একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আপাতত মর্জিনা বেগম অন্যের বাড়ির বারান্দায় রাত্রিযাপন করছেন। একটা বিধবা ভাতা কার্ডের জন্য জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে ফিরতে হয়েছিল তাকে। ১০ বছর আগে স্বামীকে হারিয়ে তার ঠাঁই হয় একমাত্র ছেলে আলম হোসেনে কাছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য