,

রাবির একদিনেই দুই শিক্ষার্থীর মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : একদিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ব্রেইনস্ট্রোকজনিত কারণে ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিয়ন ইসলাম ও রাত ১০টায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিন্যান্স বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১২টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিয়ন ইসলাম। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

লিয়ন ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাট এলাকার গোপালপুরের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক ছাত্র ও রক্তদাতা সংগঠন বাঁধন’র হল শাখা সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, ‘লিয়নের মৃত্যুর খবর জেনেছি। তার অকাল মৃত্যুতে আমরা ইতিহাস বিভাগের সকলে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে গত ২৩ আগস্ট মাহাদীর শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত হন তিনি।পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ১০ নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহাদীর বাড়ী যশোর জেলায় বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য