,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় আবেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার  দুপুরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
আবেদা ওই উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত আহমেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়,বৃহস্পতিবার রাতে প্রতিবেশি রবি মিয়ার ছেলে মানিক মিয়া রাস্তার জায়গা কম হয়েছে বলে দাবি করে আবেদার ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়ান। এ সময় আবেদা বেগম ছেলেদের ফেরাতে গেলে মানিক মিয়া একটি কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় আবেদাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য আবেদাকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় তার।
সরাইল থানার (ওসি) মো: নাজমুল আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রক্রিয়া চলছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য