,

পোপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিকিনি মডেলের ছবিতে লাইক!

news-image

অনলাইন ডেস্ক : ক্যাথলিক ধর্মযাজক পোপ ফ্রান্সিসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ব্রাজিলের এক বিকিনি মডেলের ছবিতে লাইক দেওয়া হয়। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় উঠে।

শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি অনলাইন জানায়, বিষয়টি উঠে এসেছে ভ্যাটিকান কর্তৃপক্ষের বিবৃতিতেও। এ নিয়ে তদন্ত চলছে বলেও তারা জানায়।

ব্রাজিলিয়ান নাতালিয়ার গারিবতোর একটি ছবিতে পোপের অ্যাকাউন্ট থেকে লাইক পড়ে। আবেদনময়ী ওই ছবিতে স্কুল ইউনিফর্ম বেশে টপস পরা অবস্থায় দেখা যায় নাতালিয়াকে।

কখন ছবিটিতে পোপের অ্যাকাউন্ট থেকে লাইক পড়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে গত শুক্রবার এই লাইক তুলে নেয়া হয়। যদিও তার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়।

গোটা বিষয়টি স্বীকার করে ভ্যাটিকান কর্তৃপক্ষ জানায়, পোপের অ্যাকাউন্ট থেকে কীভাবে এটি ঘটল এ নিয়ে তদন্ত চলছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে ভ্যাটিকানের একজন মুখপাত্র বলেন, হলি সি (পোপ) থেকে এ লাইক আসেনি এটা আমরা বলতে পারি। এ ব্যাপারে ইনস্টাগ্রাম থেকে ব্যাখ্যা চাওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য