,

সৌদি যে কারণে পাকিস্তানি কূটনীতিককে প্রত্যাখ্যান করল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নামের আরবি অর্থ নিকৃষ্ট গালি হওয়ায় পাকিস্তানের কূটনীতিবিদ আকবার জেব সৌদি আরবে নিযুক্ত পাকিস্তানি অ্যাম্বাসেডর হতে পারছেন না। ৫৫ বছর বয়সী এই কূটনীতিকের নাম আরবিতে একেবারে ন্যাক্কারজনক। আকবার জেব শব্দের আরবি অর্থ ‘বিশালাকার শিশ্ন’। জনগণ ওই নাম মুখে নিতেও চাইবে না সৌদিতে।

এর আগে অবশ্য যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকায় অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন আকবার জেব। কানাডায় পাকিস্তানি রাষ্ট্রদূত হিসেবেও ছিলেন তিনি। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ছিলেন আকবার জেব।

আরবি ও অন্য ভাষার লোকদের আকবর নাম হরহামেশা দেখা যায়। কিন্তু কারো নামের সঙ্গে জেব রাখা হয় না। উর্দুতে এই শব্দ থাকলেও আরবিতে তা পুরুষের বিশেষাঙ্গ নির্দেশ করে। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তাকে কেবল নামের জন্য প্রত্যাখ্যান করেছে।

সৌদি সংস্কৃতি সমালোচক আহমেদ আল-ওমরান বলেন, এটা ভাবা কঠিন যে কারো নাম সমস্যার কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে এই লেভেলে এসে। কিন্তু আমি বুঝতে পারছি যে কেন সরকার এ ধরনের প্রতিক্রিয়া দেখালো।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য