,

কলকাতার না‌য়িকা‌ শ্রাবন্তীকে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেপ্তার

news-image

কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কু-প্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে মাহাবুবুর রহমান (৩৩) নামের খুলনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ।

অভিযুক্ত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ৬/১ বকশিপাড়া রোডের আতিকুর রহমানের ছেলে। গ্রেপ্তার হওয়া মাহাবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার বিবরণী থেকে জানা গেছে, অভিযুক্ত মাহাবুবুর রহমান টলিউডের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মুঠোফোন নম্বর সংগ্রহ করে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতেন মাহাবুব। বিষয়টির প্রতিকার চেয়ে শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়ে আবেদন করেন।

সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি ১৬ নভেম্বর দায়ের করা হয়। মামলা নম্বর ১৯। মামলাটির বাদী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) খালিদ উদ্দিন। মামলাটির তদন্ত করছেন একই থানার পরিদর্শক (তদন্ত) রাধে শ্যাম সরকার। ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ প্রদানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়ের হওয়া মামলায় আসামিকে আদালতে তোলা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য