,

২০২১ সালে যেসব জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

news-image

২০২১ সালে গুগলের বেশ কিছু নতুন নিয়মের মুখে পড়ছেন ব্যবহারকারীরা। যার মধ্যে আছে গুগল ফটোজে বিনামূল্যে ছবি রাখার সুবিধা তুলে নেয়া, এমনকি ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়াও।নতুন নীতি অনুযায়ী ২ বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টগুলো ইনঅ্যাকটিভ রয়েছে, সেগুলো পুরোপুরি ডিলিট করে দেওয়া হবে। আগামী বছরের পয়লা জুন থেকেই নাকি এই নিয়ম কার্যকর হতে চলেছে।

তবে এ নিয়ম কার্যকরের আগেই প্রত্যেক অ্যাকাউন্টধারীকে ই-মেইল মারফত সতর্কবার্তা পাঠানো হবে গুগলের পক্ষ থেকে।

সম্প্রতি গুগলের পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারীরা আর বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহার করতে পারবেন না। সেসময় আরও বলা হয়, যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা জিমেইল, গুগল ড্রাইভ, ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস এবং জ্যামবোর্ড ফাইলস ২ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি, তাদের সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে।

অবশ্য, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হোল্ডারদের বিশ্বাসযোগ্য কন্টাক্টসদের কাছে তাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে টেক জায়ান্টের পক্ষ থেকে। যদি সেই ইউজারের অ্যাকাউন্টটি ৩ থেকে ১৮ মাসের ব্যবধানে ইনঅ্যাক্টিভ থাকে।

তবে ব্যবহারকারীদের দুশ্চিন্তার কিছু নেই। আপাতত যেটা করতে পারেন, নিজের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ নেট কানেক্ট করে নিয়মিত জিমেইল-এ লগ ইন করুন। পারলে অপ্রয়োজনীয় মিডিয়া, ফাইলস ডিলিট করে ফেলুন। এতে আপনার অ্যাকাউন্টে জায়গা তৈরি হবে। আর তা অ্যাকটিভও থাকবে নিয়মিত। ফলে অ্যাকাউন্ট ডিলিট হওয়া থেকে রেহাই পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের