,

সাংবাদিকদের সাথে আশুগঞ্জের নবাগত ইউএনও‘র মতবিনিময়

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী।

বুধবার সন্ধ্যায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ রাফিউদ্দিন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সহ সভাপতি মোঃ হাবীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, দপ্তর সম্পাদক আকতার হোসেন, কার্যকরি পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, গোলাম সারোয়ার, খন্দকার রায়হান, তসলিম আহমেদ ও বাবুল সিকদার প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা আশুগঞ্জ উপজেলার বিভিন্ন চিত্র তুলে ধরে নবাগত ইউএনও তার মেধা ও সৃজনশীলতা দিয়ে একটি সুন্দর-সমৃদ্ধ আশুগঞ্জ গড়তে ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা প্রথম ইউএনও রঞ্জিত কুমার সেন, সন্দিপ কুমার সিংহ, আমিরুল কায়সার ও মোঃ নাজিমুল হায়দারসহ পূর্ববর্তী ইউএনওদের সৃজনশীল ভূমিকার কথা তুলে ধরেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী অতীতের ধারবাহিকতায় সুন্দর আশুগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের সার্ভিস দেয়ার জন্যই সরকার আমাকে এখানে পাঠিয়েছে। আমার কাজের মাধ্যমে অতীতে দায়িত্বপালনকারী সারদের মত আমার অবর্তমানে আপনারা আমাকে স্মরণ করবেন- আমিও সেভাবে কাজ করতে চাই।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা