,

প্রেম করে বিয়ে, স্বামীর বটির কোপে প্রাণ গেল নিতুর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোহিনুর খানম নিতু (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদকাসক্ত স্বামী মো. জুয়েল মিয়া (৩২) যৌতুকের দাবিতে এ হত্যাকাণ্ড ঘটায় বলে পরিবারের অভিযোগ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কোহিনুর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে।

ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল পলাতক রয়েছে। এই ঘটনায় জুয়েলের পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিনূর এবং জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ব্যবসা প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগ করার জন্য দুমাস আগে কোহিনুরের কাছে দুই লাখ টাকা চায় জুয়েল। তবে কোহিনূর টাকা দিতে অপারগতা জানায়। বুধবার গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিনুরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়। রাতেই পরিবারের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

কোহিনূরের বাবা মো. আবুল হোসেন জানান, বুধবার রাতেও তার সাথে কোহিনূরের দেখা হয়। তবে সে সময়ে কোনো সমস্যার কথা জানায়নি। তিনি তার মেয়ে হত্যাকারীর বিচার চান।

আশুগঞ্জ থানার এস.আই শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশ থেকে একটি রক্তমাখা বটি দা উদ্ধার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা