,

‘বাংলাদেশের সংস্কৃতিরই অংশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ’

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য বাংলাদেশের সংস্কৃতিরই অংশ। কারো বিরোধিতায় কোথাও বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথার পাশাপাশি জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণ করা হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।

গতকাল নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এমভি ইকরাম জাহাজ পরিদর্শন শেষে ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে একটি গোষ্ঠীর বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশের বহু স্থানে বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অংশ। বর্তমান সরকার অত্যন্ত সক্ষম সরকার। কারো বিরোধিতায় ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না।’

এমভি ইকরাম নিয়ে মন্ত্রী বলেন, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য এমভি ইকরাম জাহাজকে আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে। এ জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ডিজাইন করার জন্য কারিগরি টিম গঠন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করবে।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য