,

ঘরে বসেই সেলফ-টেস্টিং কিটে করোনা পরীক্ষা

news-image

অনলাইন ডেস্ক : কভিডে আক্রান্ত হয়েছেন কি না জানতে আর হাসপাতাল বা বিশেষ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ছোটাছুটি করতে হবে না। বাড়িতে বসেই সেলফ-টেস্টিং কিটে তা পরীক্ষা করে নেওয়া যাবে। ফল জেনে ফেলা যাবে আধাঘণ্টার মধ্যেই। এই প্রথম এমন একটি কভিড সেলফ-টেস্টিং কিট এবার যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘরে ঘরে দেখতে পাওয়া যাবে। এই কভিড কিট মঙ্গলবার আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেয়েছে। কিটটি বানিয়েছে ‘লুসিরা হেলথ’ নামের একটি বেসরকারি সংস্থা।

এফডিএ জানিয়েছে, ১৪ বছর বয়সী থেকে শুরু করে প্রবীণদের নাক থেকে বেরিয়ে আসা সোয়াবের (ন্যাজাল সোয়াব) নমুনা পরীক্ষা করেই এই কভিড সেলফ-টেস্টিং কিট ফল জানাতে পারবে। যে কেউ যাতে ঘরে বসেই করোনায় আক্রান্ত হয়েছেন কি না জেনে নিতে পারেন, সে জন্য এই সেলফ-টেস্টিং কিটের অনুমোদন দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে। তবে কিটটি একবারের বেশি ব্যবহার করা যাবে না।

এফডিএর কমিশনার স্টিফেন হান বলেছেন, ‘বাড়ি গিয়ে কভিড পরীক্ষার অনুমোদন আগেই দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। কিন্তু এবারই প্রথম ঘরে বসে কেউ সেই পরীক্ষা করে নিতে পারবেন। আর এর ফলও জেনে নিতে পারবেন আধাঘণ্টার মধ্যে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য