,

সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুকে ২ দিনে ৬৯১ অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ) ফেসবুক পেজ চালু হয়েছিল গত ১৬ অক্টোবর। এরপর গত দুই দিনে এই পেজে মোট ৬৯১টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে ইতোমধ্যে ১৭০টির নিষ্পত্তি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বুধবার সন্ধ্যায় বিষয়টি জানান।

পুলিশ সদর দফতরের এলআইসি শাখার অধীনে চালু হওয়া পিসিএসডব্লিউ সেবার বিষয়ে ওই তথ্য দিয়ে তিনি জানান, ১৭ নভেম্বর ৩৩১টি ও ১৮ নভেম্বর ৩৬০টি অভিযোগ পাওয়া এসেছে। এর মধ্যে ১৭০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে, যা মোট অভিযোগের ২৫ শতাংশ।
‘এসব অভিযোগের মধ্যে ৫২টি তদন্তের জন্য প্রাসঙ্গিক তথ্যের জন্য অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেসব অভিযোগের তথ্য পেলে অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে। বাকি ৪৬৯টি অভিযোগ আমলে নিয়ে তদন্তের কার্যক্রম শুরু হয়েছে’, বলেন তিনি।

তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে বাকি অভিযোগগুলোর তদন্তসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ সম্পন্ন করা হবে। সাইবার বুলিংয়ের শিকার নারীদের কাছে পাওয়া অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ব্ল্যাকমেইলিং, পর্নোগ্রাফি, ফেসবুক আইডি ব্যবহার, হুমকি দেওয়া, ফেসবুক আইডি হ্যাক করা প্রভৃতি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা