,

কক্সবাজারে ৮ তলা হোটেল থেকে পড়ে পর্যটকের মৃত্যু!

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে শেখ বাবু নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। হোটেলের ৮ তলা থেকে পড়ে এই মৃত্যু হয়েছে বলে তার বড় ভাইয়ের ধারণা। নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মো. খানছুরের পুত্র। ১৮ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজারের শহরের পর্যটন এলাকা কলাতলীস্থ ক্লাসিক সী রিসোর্টে এই ঘটনা ঘটে।

নিহত বাবু শেখের প্রতিবেশী বড় ভাই আবদুল্লাহ আল আসিফ জানান, টাঙ্গাইল থেকে তারা ৫২ জন কক্সবাজারে ভ্রমণে এসে শহরের ক্লাসিক সী রিসোর্ট হোটেলে উঠেন। সবাই যে যার মতো করে হোটেলে অবস্থান করেন। বাবু শেখের হোটেলের ৮০২ নং রুমে ছিলেন। হঠাৎ বাবু শেখ ৮ তলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে। তখন সবাই তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান জানান, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বড় ধরনের চিহ্ন পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশর অফিসার মো. সেলিম জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে ৮ তলা থেকে পড়ে গেছেন, কীভাবে মৃত্যু হয়েছে, এখনও তা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য