,

সালাহ’র করোনা রিপোর্ট দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় পরীক্ষায়ও লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে তাকে আইসোলেশনে থাকতে হচ্ছে।

২৮ বছর বয়সী মিশরের দ্বিতীয় সর্বোচ্চ এই গোলদাতার করোনায় আক্রান্তের খবর গত ১৩ নভেম্বর এক বিবৃতিতে জানায় মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

প্রথম পরীক্ষার ফল নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় দ্বিতীয়বার সালাহর লালা পরীক্ষা করা হয়। চার দিনের মাথায় ওই রিপোর্টেও পজিটিভ এসেছে।
বর্তমানে মিশরে অবস্থান করছেন লিভারপুলের এই স্ট্রাইকার। দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ না হওয়ায় রবিবার প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে রেডদের জার্সিতে দেখা যাবে না সালাহকে। খেলতে পারবেন না ক্লাবের পরের দুটি ম্যাচেও।

লিস্টারের ম্যাচের তিন দিন পর আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে লিভারপুল। পরে ২৮ নভেম্বর ইউরোপিয়ান মঞ্চে ব্রাইটনের মুখোমুখি হবে দলটি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে