,

সংবাদ সম্মেলনে কাঁচা মাছে কামড় বসিয়ে চিবিয়ে খেলেন সাবেক মন্ত্রী!

news-image

অনলাইন ডেস্ক : সংবাদ সম্মেলনে কাঁচা মাছেই কামড় বসালেন সাবেক মন্ত্রী! আবার তা চিবিয়ে খাইয়ে দেখালেনও! তিনি শ্রীলঙ্কার সাবেক মৎস্য মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি।

মঙ্গলবার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তার এই কীর্তি দেখে থ সকলেই। তবে বিশেষ একটি কারণেই এমনটা করেছেন এই সাবেক মন্ত্রী। আসলে করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতোই মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে। সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ঝটকায় অনেকটাই কমে গেছে। আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি। বুঝিয়ে দিতে চান, মহামারিতেও সম্পূর্ণ সুরক্ষিত সামুদ্রিক মাছ। কাঁচাই যখন খাওয়া সম্ভব, তখন রেঁধে নিলে তো কোনও সমস্যাই থাকবে না।

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় মার্কেট। বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায়। চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও। যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী।

কাঁচা মাছে কামড় দিয়ে তিনি বলেন, “আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোনও সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোনও কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবেন না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য