,

টানা তৃতীয় দিনেও শনাক্ত দুই হাজারের ওপর

news-image

আবারও নতুন করে একদিনে করোনা শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে দুই হাজার ১১১ জন শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। গত দুদিনের প্রত্যেকদিন শনাক্তের সংখ্যা দুই হাজারের বেশি ছিল। এর আগে, এই সংখ্যা কমে এসেছিল।

বুধবারের তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে শনাক্ত হওয়া দুই হাজার ১১১ জন নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে করোনা শনাক্ত হলেন চার লাখ ৩৮ হাজার ৭৯৫ জন। আর সর্বশেষ ২১ জনের মৃত্যুসহ মোট মারা গেলেন ছয় হাজার ২৭৫ জন। দেশে গত ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর দিয়েছিল সরকার।

আজ বুধবার (১৮ নভেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। একইসঙ্গে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। করোনা থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে বর্তমানে ১১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুন সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৫৯৮টি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৪৬৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৪২১টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী সাত জন। এখন পর্যন্ত করোনাতে পুরুষ মারা গেছেন চার হাজার ৮২৭ জন ও নারী এক হাজার ৪৪৮ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৯২ শতাংশ, নারী ২৩ দশমিক শূন্য আট শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে রয়েছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১৩ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, খুলনা বিভাগে দুই জন আর রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সুস্থ হওয়া এক হাজার ৮৯৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন এক হাজার ৪৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, রংপুর বিভাগে ৩৬ জন, খুলনা বিভাগে ৪৩ জন, বরিশাল বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৪২ জন আর ময়মনসিংহ বিভাগে রয়েছেন চার জন।

গত২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ২২৩ জন ও ছাড় পেয়েছেন ৭৬০ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৯৫ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৩৯৯ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৬৬ জন ও ছাড় পেয়েছেন ১৬১ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ৯১১ জন এবং ছাড় পেয়েছেন ৭৬ হাজার ৭১২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯৯ জন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য