,

পরমাণু বোমার ঘোষণা সাহস থাকলে প্রকাশ্যে দিন, সৌদি আরবকে ইরান

news-image

অনলাইন ডেস্ক : ইরান বলেছে, সৌদি আরব যদি পরমাণু বোমা বানানোর পরিকল্পনা করে থাকে কিংবা নিজের গোপন পরমাণু কর্মসূচির ব্যাপারে আইএইএ’কে সহযোগিতা না করার জন্য অজুহাত খুঁজতে থাকে তাহলে তাকে সাহস দেখাতে হবে এবং এর জন্য মূল্য পরিশোধ করতে হবে।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাম্প্রতিক ইরানবিরোধী এক বক্তব্যের জবাব দিতে গিয়ে ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ মন্তব্য করেন।তিনি বলেন, সৌদি আরবের পরমাণু বোমা বানানোর অভিপ্রায় থাকলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে এ কাজ শুরু করুক।

ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক মঙ্গলবার সন্ধ্যায় নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে আরও বলেন, “নিজের অপরাধ থেকে অন্যের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এবং ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশ্বজনমতকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রতারকদের দু’টি গুরুত্বপূর্ণ কৌশল।”

গরিবাবাদি আল-জুবায়েরকে উদ্দেশ করে আরও বলেন, “নিজের অপরাধী কার্যকলাপের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না।”

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা না হয় তাহলে নিজেকে পরমাণু বোমায় সজ্জিত করার অধিকার সৌদি আরব সংরক্ষণ করবে।”

সৌদি কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকার পদাঙ্ক অনুসরণ করে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।রিয়াদ এমন সময় এ হাস্যকর উদ্যোগ নিয়েছে, যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে স্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য