,

পেরুর মাঠে জয়ে ফিরল আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই জয়ের পর হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে ড্র করে পয়েন্ট হারিয়েছিল। চতুর্থ ম্যাচে এসে আবারও জয়ের হাসিতে মাতল আলবিসেলেস্তেরা।

বুধবার বাংলাদেশ সময় সকালে শুরু ম্যাচে পেরুর মাটি থেকে ২-০ গোলের জয় তুলে ফিরছে আর্জেন্টিনা।

ম্যাচ শুরুর ১৭ মিনিটে জিওভানি লো সেলসোর ক্রস থেকে ডি বক্সের ভেতরে বল পান নিকোলাস গনজাসেল। আলতো টোকায় রক্ষণের এক খেলোয়াড়কে কাটিয়ে বামপায়ে শট নিয়ে পেরুর জালের পাঠান গনজালেস।

১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনিজ। মধ্যমাঠ থেকে লেনার্ডো পেরেডেসের বানিয়ে দেওয়া বল নিয়ে ডি বক্সে ঢুকেন মার্টিনিজে। গোল রক্ষক এগিয়ে এসে বল ধরতে চেয়েছিলেন। কিন্তু তাকে ড্রিবলিং করে বল নিয়ে আরো ভেতরে ঢুকেন ফরোয়ার্ড। এরপর বাম পায়ের শটে বল পাঠান জালে।

ম্যাচের শুরুতেই দুই গোলের লিড পেয়ে যাওয়ায় আর্জেন্টিনা বাকিটা পথ স্বস্তিতে কাটিয়ে দেয়। মধ্যমাঠে মেসি ছিলেন বল বানিয়ে দেওয়ার ভূমিকায়। সতীর্থদের একাধিক বল পাস করছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। একাধিক সুযোগও তৈরি হয়েছিল। ফরোয়ার্ডরা ফিনিশিং করতে পারলে জয়ের ব্যবধান বাড়ত। মেসি নিজেও সুযোগ সৃষ্টি করেছিলেন। ৩৮ মিনিটে তার বাঁকানো শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৭৪ মিনিটে মেসির শট দারুণ দক্ষতায় ফিরিয়েছেন গোলরক্ষক।

ঘরের মাঠে পেরু প্রথমার্ধে লড়াই করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতে অতিথিদের চেপে ধরেছিল। ৫৩ ও ৫৬ মিনিটে দুইটি গোল প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু ভাগ্যদেবীকে পাশে না পাওয়ায় গোলের মুখ দেখা হয়নি স্বাগতিকদের।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা