,

ছাত্রলীগ নেতার কব্জি কাটল বিএনপি নেতা

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি আতিকুল ইসলাম সুমনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর বাজারে এই ঘটনা ঘটে।

মোবাইল ফোনে কথা বলার সময় আতিকুল ইসলাম সুমনের ওপর স্থানীয় বিএনপি নেতা জুনায়েদুল হক জিমের নেতৃত্বে ৬-৭ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সুমনের বাম হাতের কব্জি কেটে ফেলার চেষ্টা করে। এতে তার কব্জিতে গুরুতর জখম হয়ং। পরে গুরুতর অবস্থায় তাকে গোমস্তাপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য