,

স্বরাষ্ট্রমন্ত্রীর চতুর্থ টেস্টেও করোনা নেগেটিভ

news-image

নিজস্ব প্রতিবেদক : চতুর্থ পরীক্ষার ফলাফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনা নেগেটিভ এসেছে।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ নভেম্বর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) প্রথম টেস্টে মন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন ১৫ নভেম্বর রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল দু’জনেরই নেগেটিভ আসে।

এর পরদিন ১৬ নভেম্বর রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফার পরীক্ষায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। তাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য