,

পাকিস্তান দারুণ দেশ : তামিম ইকবাল

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে এখন পাকিস্তানে রয়েছেন তামিম ইকবাল। ফাইনালে শিরোপার লড়াইয়ে করাচিতে লাহোর কালান্দার্সের হয়ে লড়ছেন তিনি।

এর আগেও পাকিস্তানে গিয়েছেন তামিম। খেলার অবসরে ঘুরেছেন নানা প্রান্তরে।

তবে এবার আর সেটি হচ্ছে না। করোনার কারণে ‘বায়ো বাবলে’ থেকে সব বিধিনিষেধ মানতে হচ্ছে। চাইলেই হোটেল ছেড়ে ঘুরতে বের হতে পারছেন না।

এরপরও সফরটি বেশ উপভোগ করছেন তামিম। করোনার মধ্যে ক্রিকেট নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশের সঙ্গে মিল পাচ্ছেন টাইগার অধিনায়ক।

তিনি বলেছেন, পাকিস্তান দারুণ একটি দেশ, আমাদের দেশের সঙ্গে অনেকটাই মিল। এখানে অনেক ক্রিকেট ভক্ত আছে।

‘ক্রিকেট পাকিস্তান’কে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান এবং সেই দেশের ক্রিকেট ভক্তদের প্রশংসায় এমন মন্তব্য করলেন এই টাইগার ওপেনার।

তামিম বলেন, ‘আমি সবসময়ই পাকিস্তানে আসা উপভোগ করি। এবার অবশ্য একটু অন্যরকম। বাবলের কারণে আমাদের হোটেলেই থাকতে হচ্ছে। নির্দিষ্ট কিছু জায়গার বাইরে যেতে পারছি না। এটা খুব একটা স্বস্তির নয়, তবে আমাদের তো নিয়ম মানতেই হবে। পাকিস্তান দারুণ একটি দেশ, আমাদের দেশের সঙ্গে অনেকটাই মিল। এখানের ক্রিকেটভক্তরা অনেক আবেগী।’

দর্শকশূন্য গ্যালারির বিষয়ে তামিম বলেন, ‘হ্যা, এটা একটা আলাদা অনুভূতি। বাউন্ডারি হলে কিংবা উইকেট পড়লে চিৎকার করার কেউ নেই। কিন্তু কী আর করার। মানুষের নিরাপত্তার জন্য এভাবেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে যাই হোক, ক্রিকেট তো ফিরেছে। এখন অন্ততপক্ষে ক্রিকেটপ্রেমীরা টিভিতে ক্রিকেট দেখতে পারছেন, এটাই অনেক।’

প্রসঙ্গত, পিএসএলের পঞ্চম আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন তামিম। প্লে-অফের এক ম্যাচে ১০ বলে ১৮ রান করেছেন। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ২০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এখন ফাইনালে করাচি কিংসের বিপক্ষে করাচির জাতীয় স্টেডিয়ামে খেলছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে