,

মুজিববর্ষ সিরিজ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পেল না বাংলাদেশ। ফলাফল- ড্রয়েই তৃপ্ত থাকতে হলো জামাল ভূঁইয়াদের। প্রথম ম্যাচটা জেতায় অবশ্য ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ নিজেদের করল বাংলাদেশই।

মঙ্গলবার বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ গোলশূন্য ড্র হয়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাবিব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন, সুমন রেজারা একাধিক সুযোগ তৈরি করেছেন প্রথমার্ধে। কিন্তু ফিনিশিং দুর্বলতায় আসল কাজ গোলটাই হয়নি। দ্বিতীয়ার্ধে মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদরা মাঠে নেমেও খেলার ভাগ্য বদলাতে পারেননি।

অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর খেলে গেছে নেপাল। সেট পিচ থেকেও ভালো কিছু সুযোগ তৈরি করেছে। তুলনায় বাংলাদেশের আক্রমণে ধার বেশি থাকলেও গোল না পাওয়ার জন্য ভাগ্যকেও দুষতে পারে নেপাল।

একেবারে শেষদিকে ভাগ্যই আসলে বাংলাদেশকে বাঁচিয়েছে, আর হতাশ করেছে নেপালকে। যোগ করা সময়ে নেপালের নবযুগ শ্রেষ্ঠার শট পোস্টে লেগে প্রতিহত না হলে হার নিয়েই ফিরতে হতো স্বাগতিকদের।

প্রথম ম্যাচে নজর কাড়া ফুটবল খেলেছিল বাংলাদেশ। পেয়েছিল ২-০ গোলের জয়। করোনার দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই জীবন-সাদদের সেই ফুটবল শৈলী মন ভরিয়েছিল দর্শকদের। শুক্রবারের মতোই তাই এদিন গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। জামাল ভূঁইয়া যদিও আগের ম্যাচের চেয়ে এ ম্যাচে ভালো খেলার প্রত্যয় জানিয়েছিলেন। তবে দিন শেষে আসলে আগের ম্যাচের মতো লেটার মার্কস পাওয়ার যায়গায় নেই বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: আশরাফুল ইসলাম রানা, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা (বিপলু আহমেদ) , ইব্রাহিম (সোহেল রানা), সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন ও সুমন রেজা (মাহবুবুর রহমান সুফিল)।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা