,

শ্রাবন্তীবিহীন কার সঙ্গে জঙ্গলে রোশান?

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি গুঞ্জন রটেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের তৃতীয় সংসারও ভেঙে যাচ্ছে। এ নিয়ে বিনোদন দুনিয়ায় যতই সরগরম হোক না কেন, এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। বিচ্ছেদের খবর নিয়ে কোনও মন্তব্য না করে আপাতত নিজের শ্যুটিং, জিম নিয়েই ব্যস্ত তিনি।

তবে শ্রাবন্তী যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, সেই সময় পাহাড়ে-জঙ্গলে একা একাই ঘুরে বেড়াতে দেখা গেল শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশান সিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগামে নিজের অ্যাকেউন্টে সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন রোশান। ছবিতে রোশান কোনও ক্যাপশন না দিলেও, তিনি যে আপাতত একাই থাকছেন, তা বেশ স্পষ্ট হয়ে গেছে।

তৃতীয় বিয়ের বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী কোনও মন্তব্য না করলেও ভারতীয় একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রোশান সিং। যেখানে তিনি শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন। এসবের মধ্যেই রোশানের ঘুরে বেড়ানোর ছবি নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন উঁকি দিচ্ছে। অনেকেই রোশানের শেয়ার করা ছবির নিচে কমেন্টস করেছেন, শ্রাবন্তী নেই, কাকে নিয়ে ঘুরতে বের হলেন রোশান? কারো প্রশ্ন রোশানের ছবি তুলে কে? তবে ভক্তরা যতই প্রশ্ন করুন, এ বিষয়ে মুখ খোলেননি রোশান।

উল্লেখ্য, ২০১৮ সালে রোশান সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের নিয়েই বসে শ্রাবন্তী এবং রোশানের বিয়ের আসর। পঞ্জাবের একটি গুরুদ্বারে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী ও রোশান।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম