,

হৃদি শেখ ‌’চিল করবেন’ শাকিব খানের সঙ্গে

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান অভিনীত বহুল আলোচিত ছবি নবাব এলএলবির শুটিং শেষ হলেও দুটি রোমান্টিক আর একটি আইটেম গানের শুটিং এখনো শেষ হয়নি। রোমান্টিক গান দুটির শুটিং শাকিব-মাহিকে নিয়ে দেশের বাইরে করার প্রস্তুতি নিচ্ছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

আর আইটেম গানটির শুটিং হবে দেশেই। তবে আইটেম গানে শাকিব খানের সঙ্গে কে পর্দায় হাজির হবেন সেটি নিয়ে ছিল ধোঁয়াশা। শুরু থেকেই তিনজনের নামের গুঞ্জন শোনা যাচ্ছিলে। তারা হলেন, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও তানজিয়া জামান মিথিলা। কিন্তু এই পর্যন্ত খবর হলো, এদের কেউ নেই নবাব এলএলবির আইটেম গানে।

গানটিতে আইটেম-কন্যা হিসেবে থাকছেন নৃত্যশিল্পী হৃদি শেখ। সম্প্রতি নুসরাত ফারিয়ার গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটির ড্যান্স কাভার করে বেশ আলোচনায় তিনি। এছাড়াও নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত মুখ তিনি।

কোরিওগ্রাফার তানজিল আলমের ঈগল ড্যান্স কোম্পনি গানটিতে পারফর্ম করবে। ঈগল ড্যান্স গ্রুপের কোরিগ্রাফিতেই নির্মিত হবে গানটি। থাকবে একঝাঁক ড্যান্সারের উপস্থিতি।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘আইটেম গানটি আগামী ১৮ নভেম্বর থেকে এফডিসিতে শুটিং করবো। গানে পারফর্ম করবেন শাকিব খান ও হৃদি শেখ। নাচের দক্ষতার কারণেই হৃদি শেখকে বেছে নিয়েছি।’

‘নবাব এলএলবি’ ছবির আইটেম গানটির শিরোনাম ‌‌’চিল করবো চিল’। গেয়েছেন ভারতের অন্তরা মিত্র, সুর ও সংগীত পরিচালনা করেছেন দোলন মৈনাক।

হৃদি শেখ বাঙালি হলেও জন্ম ও বেড়ে ওঠা রাশিয়াতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। ছোটবেলায় নৃত্য শিক্ষা নিতে রাশিয়াতেই ভর্তি হন স্কুলে। ৪৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি’র বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি। এরপর তাকে দেখা গেছে মিউজিক ভিডিওসহ বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে।

এদিকে গত সেপ্টেম্বরের শুরুতে মাহি ও স্পর্শিয়াকে নিয়ে ‘নবাব এলএলবি’ ছবির শুটিং শুরু হলেও শাকিব যোগ দেন ১০ সেপ্টেম্বর। এই শুটিংয়ে ফেরার মধ্য দিয়ে ৫ মাসের বিরতি ভাঙলেন শাকিব খান। ছবিতে তাকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য