,

যাত্রীবাহী লঞ্চের ছাদে যুবকের লাশ

news-image

বরিশাল ব্যুরো : ঢাকা থেকে বরিশালে আসা যাত্রীবাহী এমভি সুন্দরবন-১১ লঞ্চে অজ্ঞাত এক যুবককে (২২) হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে লঞ্চের ছাদে ইঞ্জিনের পাশে তার লাশ দেখতে পান লঞ্চের কমর্চারীরা। কে বা কারা যুবককে খুন করে পালিয়ে গেছে।

বরিশাল নৌ পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়ে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নিহতের পেটের ভুড়ি বের হয়ে গেছে।

সুন্দরবন-১১ এর মাস্টার আলমগীর হোসেন মঙ্গলবার সকালে জানান, ভোরে যাত্রীরা নেমে যাওয়ার পর লঞ্চের কর্মচারীরা ছাদে পানি ছিটাতে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ ইঞ্জিনের পাশে পড়ে থাকতে দেখেন। নৌ পুলিশ ওই যাত্রীর কাছে কোন এক গার্মেন্টসের পরিচয়পত্র পেয়েছে।

বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক পরিদর্শক মো. সামসুদ্দিন বলেন, সুন্দরবন-১১ ঢাকা থেকে বরিশাল বন্দরে মঙ্গলবার ভোরে এসে পৌঁছায়। হত্যার শিকার যুবক অল্প বয়সী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য