,

দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি, গালাগাল

news-image

সিলেট ব্যুরো : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। মহসিন তালুকদার নামে ওই যুবক সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

রোববার রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট (‘Mohsin Talukdar’) থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন তিনি ।

সাকিব সম্প্রতি কলকাতায় গিয়ে কালীপূজার এক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার হুমকি দেন মহসিন। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

ভিডিওতে মহসিন নিজের পরিচয় দিয়ে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটে ঢাকা যাবেন।

এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো ফেসবুক লাইভে হাজির হন মহসিন। এসময় রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান তিনি।

মহসিন বলেন, কারো চাপে এই লাইভ ভিডিও করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভে এসেছেন তিনি।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের সমকালকে বলেন, এটি মানহানীকর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। মহসিন তালুকদার নামের যে ব্যাক্তি সাকিব আল হাসানকে হুমকি দিয়েছেন তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দু:খ প্রকাশ করলেই সবকিছু শেষ হয়ে যায় না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য