,

দেশে ৭১ দিনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত বেড়েছে। এ দিন নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩৯ জন। তথ্য বলছে, এরচেয়ে বেশি শনাক্ত হয়েছিলেন গত ৭ সেপ্টেম্বর। অর্থাৎ ১০ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত সোমবার।

তবে এ দিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু বাড়েনি। আগের দিনেরই মতোই রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী ছয়জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

এর আগে রোববার নতুন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৮৩৭ জন। মৃত্যু হয়েছিল ২১ জনেরই। এরও আগে গত শনিবার এক হাজার ৫৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

দেশে এখন পর্যন্ত মোট চার লাখ ৩৪ হাজার ৪৭২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ছয় হাজার ২১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭৬৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০৪ জন। এ নিয়েই দেশে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫১ হাজার ১৪৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন, দেশে করোনাভাইরাস এখনও নিয়ন্ত্রণে আসেনি। শনাক্ত ঊর্ধ্বমুখী। এরমধ্যে সোমবার ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য