,

সেই ব্যাংকে ছিল না সিসি ক্যামেরা, ডাকাতির ঘটনায় আটক ৩

news-image

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উথলী সোনালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও পুলিশ জানিয়েছে ব্যাংকের শাখাটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না।

আটকরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি(২৫), দেলবারের ছেলে কালু (২৮) ও হাসমত আলীর ছেলে হৃদয় (২৮)।

পুলিশ জানায়, উথলী সোনালী ব্যাংক শাখায় রোববার দুপুর সোয়া ১টার দিকে হেলমেট পরিহিত তিন দুর্বৃত্ত গ্রাহক সেজে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে ব্যাংকের গার্ড ও কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ৮ লাখ ৯৪ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে তারা অস্ত্র উঁচিয়ে গুলি করার ভয় দেখিয়ে চলে যায়।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় ডাকাতদের শনাক্ত করতে সময় লাগছে। তবে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর রোববার রাতেই পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. নাহিদুল ইসলাম ও ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ঘটাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত ডিআইজি নাহিদুল ইসলাম বলেন, ভবনটি একটি রাষ্ট্রায়ত্ব ব্যাংকের জন্য মোটেও উপযোগী নয়।

এসময় ব্যাংকে সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের অল্প সময়ের মধ্যে আটক করবেন বলেও জানান।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা