,

জেমি ডের দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে ডাগআউটে জেমি ডেকে পাওয়ার শেষ আশাটুকুও আর রইল না। দ্বিতীয়বারের পরীক্ষাতেও কভিড-১৯ পজিটিভ হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ইংলিশ কোচ। ফলে মঙ্গলবারের ম্যাচে ডাক আউটে দাঁড়াতে পারছেন না জেমি।

এমনকি ৪ ডিসেম্বর কাতারের মাটিতে বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচেও অনেকটা অনিশ্চিত জেমি।

‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’ এ গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় স্বাগতিকেরা। ওই ম্যাচের পর দিন দুই দলের খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ সবার করোনা পরীক্ষা করা হয়। একমাত্র জেমি ডের ফলই পজিটিভ আসে।

নিশ্চিত হওয়ার জন্য রবিবার আবারো করোনা পরীক্ষার নমুনা দেন জেমি। সোমবার সেই পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।

প্রথম পরীক্ষার ফল পজিটিভ আসার পর থেকেই আইসোলেশনে আছেন জেমি ডে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রবিবার সকালের অনুশীলন বাতিল হয় বাংলাদেশ দলে। তবে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের অধীনে রবিবার বিকেলে ও সোমবার পুরোদমে অনুশীলন হয় জামাল ভূঁইয়াদের।

জেমির অনুপস্থিতিতে স্টুয়ার্ট ওয়াটকিসই বাংলাদেশ দলের ডাগ আউট সামলাবেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা