,

মাস্ক পরায় রাজধানীতে কড়াকড়ি আরোপ

news-image

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় মাস্ক পরা বাধ্যতামূলক করতে কড়াকড়ি আরোপের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আলোচনা হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের সদস্যরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সভায় করোনাভাইরাস নিয়ে বলা হয়েছে আরেকটু কঠোর হতে হবে হবে। সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতা নেয়ার জন্য বলা হয়েছে।

তিনি বলেন, রাজধানী ঢাকায় মোবাইল কোর্ট বা আইনশৃঙ্খলা রক্ষাকারিবাহিনী যাতে আরেকটু কড়াকড়ি আরোপ করে, সে জন্য রোববারই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আশা করি, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেখা (মোবাইল কোর্ট পরিচালনা) যাবে।

ঢাকায় করোনার বিষয়ে কোনো সেফটি মেজার্স দেখা যাচ্ছে না-এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অলরেডি আমরা বলে দিয়েছি যাতে ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট অথবা ল-এনফোর্সিং এজেন্সি আরেকটু স্ট্রং হয়।’

প্রধানমন্ত্রী বিভিন্ন সময় মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

দেশে এক দিনে আরো দুই হাজার ১৩৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত দশ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য