,

একদিনের ব্যবধানে করোনা নেগেটিভ স্বরাষ্ট্রমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। আজ সন্ধ্যায় রাজারবাগ পুলিশ হাসপাতালের ল্যাব থেকে পাওয়া রিপোর্টে তাদের করোনা নেগেটিভ সনদ দেয়া হয়েছে।

এর আগের দিন শনিবার রাতে তারা দু’জনই করোনা আক্রান্ত বলে রিপোর্ট দেয় আইইডিসিসিঅর। এরপর তারা দু’জনই নিজ বাসভবনে আইসোলেশনে চলে যান। আর আজ সন্ধ্যায় করোনা নেগেটিভ রিপোর্ট পান তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে জানান, রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর কোস্ট গার্ডের জাহাজ উদ্বোধনের কথা ছিল। ওই অনুষ্ঠানে থাকার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীনের। প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে যাওয়ার ২৪ ঘণ্টা আগে কভিড-১৯ টেস্ট করাতে হয়। তাই কোনো উপসর্গ না থাকার পরও দুজনেরই টেস্ট করা হয় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। শনিবার সকালে নমুনা দেওয়া হয়েছিল। শনিবার রাতে ফল পজিটিভ আসে। আর সে জন্য দুজনের কেউই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অংশ নেননি।

তিনি আরো বলেন, করোনার বিষয়টি অধিকতর নিশ্চিত হওয়ার জন্য রাজারবাগে পুলিশের হাসপাতালে আবার দুজনের নমুনা দেয়া হয়। আজ সন্ধ্যার দিকে রিপোর্ট পাওয়া যায় তাদের দু’জনেরই করোনা নেগেটিভ। তারা দু’জনই সুস্থ আছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য