,

ফিরেই মিরপুরে সাকিবের পুরোদমে অনুশীলন

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান মাঠে এসেছেন—আজকাল এই খবর ছড়িয়ে পড়লেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ব্যস্ততা বেড়ে যায়। টিভি সাংবাদিকেরা ফুটেজ নিতে ব্যস্ত হয়ে পড়েন, আলোকচিত্রীদের ব্যস্ততা সাকিবকে ক্যামেরাবন্দী করার। আজ এসবের কিছুই দেখা গেল না। কোনো হইচই ছাড়াই এক বছরের বেশি সময় পর মিরপুরে সাকিব পুরোদমে অনুশীলন করে গেলেন। সঙ্গে ছিলেন প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এমন দৃশ্য কত দিন পর দেখা গেল মিরপুর স্টেডিয়ামে!

আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আজই প্রথম মিরপুরে ব্যাটিং-বোলিং অনুশীলন করলেন সাকিব। এক নেটে তিনি, পাশেই আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ পেসার আল আমিন, শফিউল ইসলাম ছিলেন সাকিবের নেটে। তরুণ হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাও বল করেছেন তাঁকে। সামনে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, জেমকন খুলনার হয়ে সাকিব ফিরবেন ক্রিকেটে। আজ অনুশীলনে তাই টি-টোয়েন্টির ব্যাটিংটাই ঝালাই করেছেন তিনি।

পুরো নেট সেশনেই পেসারদের বিপক্ষে আক্রমণাত্মক সাকিবকে দেখা গেল। প্রচুর লফটেড ড্রাইভে নেটের এই প্রান্তে থাকা বোলারদের এলোমেলো করেছেন। প্রিয় কাট শটগুলোর ধার একটুও কমেনি। ফুল লেংথের বলগুলো মিড অন, মিড অফে ড্রাইভ করেছেন প্রচণ্ড জোরে। হাই এলবো, দারুণ ওয়েট ট্রান্সফার, সঠিক মাথার অবস্থান—সবই সাহায্য করেছে আল আমিন-হাসানদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে। সাকিব হয়তো নিজেও অবাক হয়েছেন নিজের ব্যাটিং ছন্দে!

নেটের এ প্রান্তে দাঁড়িয়ে সবটাই দেখছিলেন কোচ সালাউদ্দিন। পেসারদের গতিময় বোলিংয়ে সাকিবকে সাবলীল মনে হচ্ছিল। কিন্তু গতির বৈচিত্র্যে ওতটা নয়। প্রায় ৪০ মিনিট ব্যাটিংয়ের পর কিছুক্ষণ বিরতি নিয়ে কোচের সঙ্গে বসে মনে হয় এই বিষয়েই সলাপরামর্শ করলেন। সালাউদ্দিন দেখিয়ে দিচ্ছিলেন পেসারদের রিলিজ পয়েন্ট, সাকিব মনোযোগী ছাত্রের মতো শুনছিলেন কোচের কথা। বোলারদের কম গতির বলগুলো যেন হাত থেকেই পড়তে পারেন সাকিব, সেই পন্থাই হয়তো সালাউদ্দিন মনে করিয়ে দিচ্ছিলেন সাকিবকে।

কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাকিব আবার ব্যাটিংয়ে নামেন ৪০ মিনিটের জন্য। পেসাররা তখন বোলিং করছিলেন ম্যাচের ডেথ ওভারের পরিস্থিতি কল্পনা করে। সাকিবের ব্যাটিংও ছিল সে রকম। ব্যাট থেকে স্কুপ শটগুলো বেরিয়ে আসছিল তখন। শফিউলরা কাল্পনিক ফিল্ডিং সাজিয়ে বোলিং করছিলেন। শেষের দিকে বেশ কয়েকবার আউট হন সাকিব। খেলেন বেশ কিছু দৃষ্টিনন্দন শটও।

দিনের অনুশীলনের শেষটা অবশ্য বোলিং করে। ইনডোর ছাড়ার আগে ফাঁকা উইকেটে কিছুক্ষণ জায়গায় দাঁড়িয়েই বোলিংও করে গেলেন সাকিব।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা