,

সংসার ভাঙা নিয়ে কটূক্তি, শ্রাবন্তী যে সিদ্ধান্ত নিলেন!

news-image

বিনোদন ডেস্ক : তৃতীয়বারের মত ভাঙতে চলেছে টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তীর সংসার। এরইমধ্যে কটূক্তি সহ্য করতে না পেরে কঠোর সিদ্ধান্ত নিলেন নায়িকা।

রোশন সিংয়ের সঙ্গে সংসার ভাঙার খবরে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ট্রোল, মিম, সমালোচনা, ব্যাঙ্গ, কৌতুকের মুখোমুখি হচ্ছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট দিলেই তার কমেন্ট সেকশন ভরে যাচ্ছে বিদ্রূপ আর কটূক্তিকে।

সমালোচক আর নিন্দুকদের কোনভাবেই না থামাতে পেরে শেষ পর্যন্ত ইন্সটাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিলেন নায়িকা।

কমেন্ট সেকশন লিমিটেড করে দিলে সব কমেন্টস দেখতে পাবেন না অন্যরা। যে কমেন্টগুলো প্রকাশ্যে রাখতে চান তা সিলেক্ট করতে পারবেন একমাত্র ব্যবহারকারী। বলিউডে নেপোটিজম বিতর্কের সময় আলিয়া ভাট, করণ জোহররাও কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছিলেন। এবার সেই পথে হাঁটলেন নায়িকা শ্রাবন্তীও।

প্রসঙ্গত, এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর। রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে। সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। বিয়েও করেন। সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায়। কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন। সবশেষ রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান। ভালোই চলছিলো সব। তবে হঠাৎ এমন কী ঘটলো, যাতে সংসারের দেওয়ালে ভাঙন? হয়তো খুব শিগগিরই জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য