সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির মানবেতর জীবন

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের দুবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য এনামুল হক জজ মিয়া মানবেতর জীবনযাপন করছেন।

সহায়সম্বলহীন সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার একসময় সবই ছিল। তবে ক্ষমতা, অর্থ, সম্পদ, সন্মান সব কিছু হারিয়ে এখন পৌর শহরের সালটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় খেয়ে না খেয়ে পরিবার নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছেন তিনি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে।

শনিবার বিকালে জাতীয় পার্টির সাবেক এই এমপির দুর্দশার খবর পেয়ে এগিয়ে আসেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন।

তিনি সহায়সম্বলহীন এনামুল হক জজ মিয়াকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তা করেন।

এ বিষয়ে গফরগাঁও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সাবেক এমপি এনামুল হক জজ মিয়াকে ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছি।

জজ মিয়া প্রধানমন্ত্রীর কাছে বাসস্থানের জন্য একটি ঘর করে দেয়ার অনুরোধ করেছেন।

সাবেক এমপি জজ মিয়াকে মানবিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের যুগ্ন আহ্বায়ক তাজমুন আহাম্মেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন আজ

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

তাপপ্রবাহ : জুনের শেষ ৮ দিনে ইউরোপে ১০ হাজার মৃত্যু

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ