,

জিৎ-মিমির চুম্বন নিয়ে হইচই

news-image

বিনোদন ডেস্ক : একে অপরকে চুমু খেয়েছেন জিৎ ও মিমি চক্রবর্তী! আর সেই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। তবে জিৎ ও মিমির লিপকিস বাস্তবে নয়, ঘটেছে পর্দায়। তাদের আসন্ন ছবি ‘বাজি’র ট্রেলারে দেখা মেলে ওই চুম্বন দৃশ্যের।

এদিকে টলিউডের রিমেকের তালিকায় নতুন সংযোজন হতে চলেছে জিৎ-মিমি অভিনীত ‘বাজি’। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল জুনিয়র এনটিআর ও রাকুলপ্রীত সিং অভিনীত তেলুগু ছবি ‘নান্নাকু প্রেমাথু’। সেই ছবি অবলম্বনেই তৈরি ‘বাজি’র চিত্রনাট্য। বাংলার দর্শকের মতো করে তা সাজিয়েছেন অর্ণব, বিভাস ও অনুভব। ছবিটি পরিচালনা করেছেন ‘SOS কলকাতা’ খ্যাত অংশুমান প্রত্যুষ। ছবির গানের সুর সাজিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

আদ্যোপান্ত বাণিজ্যিক উপাদানেই ‘বাজি’কে সাজিয়েছেন অভিনেতা-প্রযোজক জিৎ। ‘নান্নাকু প্রেমাথু’র কাহিনি অনুযায়ী, বাবার শত্রুর বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে প্রতিশোধ নিয়ে চায় নায়ক। এর জন্যই শত্রুর মেয়েকে প্রেমের জালে ফাঁসায়। কিন্তু অল্পক্ষণেই কাহিনি নাটকীয় মোড় নেয়। পালটে যায় সমস্ত ছক। কবে সিনেমা হলে ‘বাজি’ মুক্তি পাবে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে শুক্রবার মুক্তি পাওয়া ‘সুইজারল্যান্ড’ ছবির সাফল্য কামনা করতে সদলবদলে দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন অভিনেতা-প্রযোজক। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। জিতের প্রযোজনায় ‘সুইজারল্যান্ড’-এ অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য