,

প্রথমবার হৃদয় খানের সঙ্গে লিজা

news-image

বিনোদন ডেস্ক : সুরকার হৃদয় খানের সুর-সংগীতে কণ্ঠ দিলেও এবারই প্রথম হৃদয়ের সঙ্গে কণ্ঠ মেলালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ‘ভাবনা’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে ১৪ নভেম্বর সন্ধ্যায়। গানটি এসেছে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে। মজার বিষয় হলো, এর ক্যামেরার পেছনে ছিলেন হৃদয়ের ছোট ভাই প্রত্যয় খান।

গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘হৃদয় খানের সুর-সংগীতে আলাদা একটা আমেজ আছে। ইতিমধ্যে গেয়েছিও। এবারই আমরা একসঙ্গে গাইলাম। দারুণ কথার একটি গান। সুর-সংগীতও চমৎকার হয়েছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।’গানটির কথা, সুর, সংগীত করেছেন হৃদয় নিজেই।

এদিকে প্রথমবারের মতো প্রত্যয়কেও ভাইয়ের গানে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে এই শিল্পী বললেন, ‌‘এটা আসলে ডিরেকশন বলা যাবে না। আমি শুধু ক্যামেরার পেছনে সিনেমাটোগ্রাফির কাজ করেছি। ডিরেকশনে ভাইয়াই ছিলেন। এর আগে অল্প বিস্তর ক্যামেরার পেছনে কাজ করলেও ভাইয়ার সঙ্গে এটাই প্রথমবার।’জানান, বাসাতেই সেট তৈরি করে এর কাজ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য