,

রিমান্ডে নিজেকে অসুস্থ দাবি এসআই আকবর, চিকিৎসকের ভাষ্য সুস্থ

news-image

সিলেট ব্যুরো : সিলেটে পুলিশি হেফাজতে রায়হান আহমদ হত্যার ঘটনায় সাতদিনের রিমান্ডে থাকা বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। তদন্তকারী সংস্থা পিবিআই’র কাছে ৭ দিনের রিমান্ডে থাকা আকবর শুক্রবার রাতে নিজেকে অসুস্থ দাবি করেন। এরপর রাত ৯টার দিকে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, আকবর সুস্থ আছেন।

ওই সময় তাকে কিছু ওষুধ দেওয়া হয় বলেও হাসপাতাল সূত্র জানায়। এরপর আধঘণ্টার মধ্যেই তাকে হাসপাতাল থেকে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সুস্থ থাকায় আকবরের ভর্তির প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ সমকালকে জানান, আকবর হোসেন নিজেকে অসুস্থ দাবি করায় তাকে ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পিবিআই। সেখানে চিকিৎসা শেষে আবারও তাকে নিয়ে যাওয়া হয়।

গত ১১ অক্টোবর রাতে রায়হান আহমদকে সিলেট নগরীর কাস্টগড় এলাকা থেকে এএসআই আশেক এলাহীর আলীর নেতৃত্বে কনস্টেবল তৌহিদ মিয়া ও হারুনুর রশিদ ধরে নিয়ে আসে। রাত ৩টার দিকে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আনার পর নির্যাতন করা হয়। ১২ অক্টোবর সকালে তিনি মারা যান। ওই দিন রাতেই রায়হানের স্ত্রী বাদী হয়ে হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

তদন্তে নির্যাতনের সত্যতা পাওয়ায় ওই ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত। এছাড়া ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয় তিন পুলিশ সদস্যকে। এ ঘটনার পরপরই গা-ঢাকা দেন আকবর।

এরপর ৯ নভেম্বর সকালে সোমবার কানাইঘাট উপজেলার ডনা সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সিলেটের মুখ্য হাকিম আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তা মো. আওলাদ হোসাইন জানিয়েছেন, রিমান্ড শেষে আকবরকে আগামী মঙ্গলবার আদালতে হাজির করা হবে।

রায়হান হত্যা মামলায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা